Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যবিনোদন

‘সর্বজন শ্রদ্ধেয়’ কথাটি পুরস্কার নয়, তিরস্কার

আমরা সাধারণত কোনো সম্মানিত ব্যক্তিকে শ্রদ্ধা জানাতে ‘সর্বজন শ্রদ্ধেয়’ কথাটি ব্যবহার করে থাকি। কিন্তু এই ‘সর্বজন শ্রদ্ধেয়’ কথাতে আপত্তি জানিয়েছেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক, অভিনেতা, আবৃত্তিকার, পরিচালক এবং ঘাতক দালাল নির্মূল কমিটির আহ্বায়ক হাসান ইমাম।

তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি ‘সর্বজন শ্রদ্ধেয়’ কথাটা তিরস্কার, পুরস্কার নয়। কারণ সর্বজন শ্রদ্ধেয় সেই মানুষটিই হয়, যিনি সবদিকে তাল মিলিয়ে চলেন। চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন ‘৩০০ সেকেন্ড’ নামের এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।এছাড়া সেখানে তিনি তার সাংস্কৃতিক ও রাজনৈতিক জীবন নিয়ে কথা বলেন।

হাসানের ইমামের জন্ম বর্ধমানে। ছেলেবেলা কেটেছে পশ্চিমবঙ্গেই। ১৯৫৭ সালে বাংলাদেশে আসেন তিনি। সেবছরই প্রথমে দর্শনার সুগার মিলে এবং পরে ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানে কাজে যোগ দেন। এরপর শুরু করেন মঞ্চে অভিনয়।

রক্তকরবী, রাজা ও রানী, তাসের দেশ নাটকে করেছন অনবদ্য অভিনয়। প্রতিবাদী শিল্পী সমাজের নেতৃত্বও দিয়েছেন তিনি। এছাড়াও ছোট  থেকেই মানুষের পাশে দাঁড়ানোর অভ্যেস এবং ছোট থেকেই রাজনীতি সচেতন বলেও জানান, এই অভিনেতা।–চ্যানেল আই

সংশ্লিষ্ট খবর

Back to top button