Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনহলিউড

স্টার সিনেপ্লেক্সে ফ্রোজেন-টু

২০১৩ সালের সাড়া জাগানো অ্যানিমেশন সিনেমা ‘ফ্রোজেন’ এর পর ফ্রোজেন-টু আসছে বাংলাদেশে, মুক্তি পাবে স্টার সিনেপ্লেক্সে। গত ফেব্রুয়ারিতে সিনেমাটির ট্রেলার প্রকাশিত হয়।

ইতোমধ্যে ট্রেলার দিয়েই রেকর্ড গড়ে ফেলেছে সিনেমাটি। মাত্র ২৪ ঘণ্টায় সিনেমাটির ট্রেলার দেখা হয়েছে ১১৬.৪ মিলিয়ন বার। এক দিনে কোনো অ্যানিমেশন ছবির ট্রেলার দেখার এটিই সর্বোচ্চ রেকর্ড।

২০১৩ সালে ‘ফ্রোজেন’ দর্শক-সমালোচক সব মহলের মন জয় করার পাশাপাশি বিশ্বব্যাপী আয় করেছিলো ১.২ বিলিয়ন ডলার। এছাড়া দু’টি ক্যাটাগরিতে অস্কারও জয় করেছে সিনেমাটি। স্বাভাবিকভাবেই সিক্যুয়েল ফ্রোজেন-টু এর জন্য মুখিয়ে আছেন বাংলাদেশের দর্শকরাও।

২২ নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে ‘ফ্রোজেন ২’। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে সিনেমাটি। ইংরেজির পাশাপাশি সিনেমাটি হিন্দিতেও মুক্তি পাবে ভারতে।

আর হিন্দি ডাবিংয়ে এলসা ও অ্যানা চরিত্রে কণ্ঠ দিচ্ছেন বলিউডের অভিনেত্রী দুই বোন প্রিয়াঙ্কা চোপড়া ও পরিণীতি চোপড়া।

ওয়াল্ট ডিজনি অ্যানিমেশন স্টুডিওস প্রযোজিত সিনেমাটি হ্যান্স ক্রিস্টিয়ান অ্যান্ডারসনের রূপকথা ‘দ্য স্নো কুইন’ অবলম্বনে নির্মিত। আগের সিনেমার মত এ সিনেমাতেও যৌথভাবে পরিচালনা করেছেন ক্রিস বাক ও জেনিফার লি।

সংশ্লিষ্ট খবর

Back to top button