Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যবিনোদন

সালমান শাহ’র স্টাইলে তিন বছরের আগ্নিক

সম্প্রতি তরুণ ফটোগ্রাফার নকিব হাসানের এক ফটোশুটে সালমান শাহ হয়ে দেখা দিলেন তিন বছর বয়সী আগ্নিক মেহরাব নামের এক শিশু। হুবহু সালমান শাহ’র ঢঙে তোলা বেশকিছু ছবিতে তাকে দেখে মনে হয় এ যেন জুনিয়র সালমান শাহ। রাজধানীর লালমাটিয়ায় ছোট্ট আগ্নিকের বাসা।

ফটোগ্রাফার নকিব হাসান জানান, আগ্নিক ছবি তুলতে খুব পছন্দ করে। সবচেয়ে বড় কথা সে খুব পরিপাটি এবং স্টাইলিশ। খুব স্টাইল করে ছবি তুলতে চায়। আমি যখন তাকে বাংলাদেশের সবচেয়ে স্টাইলিশ আইকন সালমান শাহের কিছু ছবি দেখালাম। সেও একই স্টাইল সালমান শাহের মত করে ছবি তুলতে বায়না ধরে।

মজার বিষয় হলো, আমি শুধু আগ্নিককে সালমানের ছবি দেখিয়েছি, সে নিজে থেকেই স্টাইল নিয়ে দাঁড়িয়েছে আর আমি ছবি তুলেছি। তাকে বলে দিতে হয় নি কিভাবে স্টাইল করতে হবে। আমাকে কিছুই শিখিয়ে দিতে হয়নি।

      375017 159 1280x720 79

নতুন প্রজন্মের মাঝে প্রিয় সালমান শাহ্‌ তুলে ধরতে আমার এই ছোট্ট প্রয়াস, এমন অসংখ্য ভক্তের মাঝে সালমান শাহ্‌ বেঁচে থাকুক হাজার বছর।

প্রসঙ্গত, ঢাকাই চলচ্চিত্রে নব্বই দশকে ধুমকেতুর মত আগমন ঘটা এক তারার নাম সালমান শাহ। তাকে বাংলা চলচ্চিত্রের ‘মোস্ট ফ্যাশন আইকন’ বলা হয়। ফ্যাশনের দিক থেকে এই নায়ক ছিলেন কয়েক যুগ এগিয়ে।

               a94d0102937dcfea98bf40e97227a11c.0

তার অভিনয়, স্টাইল দিয়ে বদলে দিয়েছিলেন বাংলা চলচ্চিত্রের প্রেক্ষাপট। সে সময় পেরিয়ে আজও দেশীয় চলচ্চিত্রের অন্যতম সুপারস্টার হয়ে আছেন তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button