Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনবিশ্ববাংলাহলিউড

ভোডাফোনের বিজ্ঞাপনে রোকসানা ও আদ্রিতা

অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় মোবাইল কোম্পানি ভোডাফোন এর একটি বিজ্ঞাপন চিত্রে সিডনি প্রবাসী বাংলাদেশি নারী মডেল।

তারা হলেন রোকসানা বেগম এবং তার মেয়ে আদ্রিতা। রোকসানা বেগম ও আনিসুর রহমান সিডনিতে শিল্পী দম্পতি হিসেবে সুপরিচিত। তাদের ছেলেমেয়েরাও গান ও নাচ করার পাশাপাশি রোকসানা সিডনিতে কিশলয় কচিকাঁচার আসর নামে একটি গানের স্কুল পরিচালনা করেন।

আনিসুর রহমান জানান, ভোডাফোন ফ্যামিলি ডাটা শেয়ার সেগমেন্টের জন্য বিজ্ঞাপনের মডেল আহবানে সাড়া দিয়ে কিছুদিন আগে তার স্ত্রী রোকসানা বেগম ও মেয়ে আদ্রিতা ছবি জমা দেয়। বাছাই পর্ব শেষে ২৫ টি পারিবারিক ছবির মধ্যে রোকসানা ও আদ্রিতার ছবিটি বিজয়ী হয়।

রোকসানা বলেন, প্রতিদিন অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্ত থেকে বন্ধু বান্ধবেরা বিজ্ঞাপনে আমাদের ছবি ও ভিডিও দেখে স্ক্রিনশট পাঠাচ্ছে। আমাদের সাথে তারাও আহ্লাদিত।

                               5

গত ১৩ সেপ্টেম্বর স্থানীয় ব্রাইটন লি স্যান্ড বীচে দিনব্যাপী বিজ্ঞাপনটির চিত্রগ্রহনের পরদিন থেকে অস্ট্রেলিয়া ব্যাপী মুলধারার বিভিন্ন টেলিভিশন, চ্যানেল, সংবাদপত্র, নিউজ পোর্টাল, ভোডাফোন পোর্টালসহ বিভিন্ন শহরের বিলবোর্ড গুলোতে এ বিজ্ঞাপনটির ছবি ও ভিডিও প্রদর্শিত হচ্ছে।

মেয়ে আদ্রিতা বৃহৎ রিয়েলিটি শো অস্ট্রেলিয়া গট ট্যালেন্ট অনুষ্ঠানের একটি সংস্করণ ‘মিন্টো গট ট্যালেন্ট’ প্রতিযোগিতায় গান (ইংরেজী) গেয়ে প্রথম হয়েছিলো। সেই প্রতিযোগিতায় আদ্রিতা সাড়ে সাতশ ডলারের একটি ভাউচার পায়।

পরে সেই ভাউচার দিয়ে পেশাদার আলোকচিত্রীর মাধ্যমে মা ও মেয়ের একটি ফটোশুট হয়। পরবর্তীতে ভোডাফোন ফ্যামিলি ডাটা শেয়ার সেগমেন্টের বিজ্ঞাপনে মডেল আহবান করে।

তখন এজেন্সী সেই রোকসানা এবং আদ্রিতার ছবিটি জমা দেয়। তারপর ২৫ টি প্রতিযোগী ফ্যামিলি ছবির মধ্যে রোকসানা ও আদ্রিতার ছবিটি বিজয়ী হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button