
বারবার অসহায় মানুষের সহায়তায় হাত বাড়িয়ে প্রশংসা কুড়িয়েছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। একজন দক্ষ অভিনেতা হিসেবে যেমন খ্যাতি হয়েছে, তেমনি ভালো মানুষ হিসেবেও রয়েছে তার সুনাম।
এবার ভারতের উত্তর প্রদেশ ও বিহার রাজ্যে বন্যায় ঘরহীন পরিবারের পাশে দাঁড়ালেন বলিউড ‘খিলাড়ি’। বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবারের পুনর্বাসনের জন্য এক কোটি রুপি অনুদান দিচ্ছেন অক্ষয়।
প্রত্যেক পরিবারকে ৪ লাখ রুপি করে দেওয়া হবে। আসন্ন ছট পূজায় অক্ষয় তাদের হাতে চেক তুলে দেবেন এই অভিনেতা।
সম্প্রতি অক্ষয় কুমার অভিনীত হাস্যরসে ভরপুর ‘হাউজফুল ফোর’ সিনেমাটি মুক্তি পেয়েছে।



