
ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র, তখন দ্বাদশ শ্রেণীর ছাত্রী। কোনো এক কিশোর তার মন কেড়েছিলো। সেই কিশোরের সঙ্গে আড্ডার ছলে শেয়ার হতো ক্যাডবেরি। তবে হাত দিয়ে ভেঙে নয়, মুখেই হতো শেয়ার।
দুজনের কামড়ে কামড়ে যখন চকোলেটটি ছোট হয়ে আসত, মিলে যেত দুজনের ঠোঁট। এভাবেই খেলার ছলে প্রথম চুমুর স্বাদ নিয়েছিলেন তিনি।
‘এরপর সেই রেশ রয়ে গিয়েছিলো বছর পর বছর’ এভাবেই প্রথম চুমুর অভিজ্ঞতার কথা শোনালেন সাংবাদিবদের। নিজের জন্মদিনে স্থানীয় গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের কিছু মুহুর্ত শেয়ার করেন এই অভিনেত্রী।
৪৩ বছর বয়সী অভিনেত্রী শ্রীলেখা মিত্র এখনো ছোট পর্দা থেকে শুরু করে বড় পর্দা সবর্ত্র দাপিয়ে বেড়াচ্ছেন। টলিউড ইন্ডাস্ট্রিতে প্রতিনিয়তই প্রমাণ করে চলেছেন তার গ্লামারাস উপস্থিতি।



