Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউডবিনোদন

শাহরুখ-গৌরীর ২৮ বছর

শাহরুখ খানের বয়স যখন ১৮ গৌরীর ১৪। দিল্লির পঞ্চশিলা ক্লাবে দেখা হয়েছিল তাদের। ১৯৯১ সালের ২৫ অক্টোবর সাত পাকে বাঁধা পড়েন তারা। বিয়ের জন্য তখন স্যুট কেনার পয়সা ছিল না শাহরুখের। ‘রাজু বন গ্যয়া জেন্টলম্যান’ ছবির কস্টিউম ডিজাইনারের কাছ থেকে স্যুট ভাড়া নিয়েছিলেন শাহরুখ।

গৌরীকে বিয়ের পর প্যারিসে হানিমুনে নিয়ে যাবার কথা দিয়েছলো শাহরুখ। কিন্তু টাকাপয়সা না থাকায় তা পারেননি তখন। অত্যন্ত সাধারণ দম্পতির মতোই দার্জিলিংয়ে মধুচন্দ্রিমায় গিয়েছিলেন। তাও আবার রাজু বন গ্যায়া জেন্টলম্যানের শুটিং টিমের সঙ্গে।

সেই শাহরুখ অনেকটা পথ পেরিয়ে এখন বলিউডের বাদশা। যে প্যারিসে এক সময় টাকার অভাবে স্ত্রীকে নিয়ে যেতে পারেননি সেখানে এখন নিজের একটি বাড়ি আছে শাহরুখের।

আগামী ২৫ অক্টোবর তাদের ২৮তম বিবাহবার্ষিকী। বিবাহ বার্ষিকী উপলক্ষ্যে একান্তে সময় কাটানোর জন্য এই দম্পত্তি এখন আলিবাগের বাংলোয় আছেন বলে জানা গেছে ।

কলেজ জীবনের প্রেমকে বিয়েতে পূর্ণতা দেয়া এবং দীর্ঘ ২৮ বছরের দাম্পত্য জীবন কাটানোর পরও শাহরুখ-গৌরির ভালোবাসা এতোটুকু কমেনি দর্শকদের চোখে।

তাদের তিন ছেলেমেয়ের মধ্যে বড় ছেলে আরিয়ান, মেয়ে সুহানা ও ছোট ছেলে আব্রাম। আরিয়ান ও সুহানা দেশের বাইরে পড়াশোনা করছেন। আর আব্রাম মুম্বাইয়ে মা-বাবার কাছে থাকে।

সংশ্লিষ্ট খবর

Back to top button