Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনহলিউড

সড়ক দুর্ঘটনায় গ্র্যামি অ্যাওয়ার্ড বিজয়ী মার্কিন গীতিকারের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় গ্রামি এ্যাওয়ার্ড বিজয়ী মার্কিন গীতিকার লাসন ড্যানিয়েলস মারা গেছেন। লাসন ড্যানিয়েলস পশ্চিমা সংগীত জগতে খ্যাতিমান সঙ্গীত শিল্পীদের গীতিকার ছিলেন। বিয়ন্স, হুইটনি হাউস্টন, জেনিফার লোপেজ ও মাইকেল জ্যাকসন যার গান গেয়ে তারকা অর্জন করেছেন।   তার স্ত্রী এপ্রিল ড্যানিয়েলস বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ড্যানিয়েলেস’এর মৃত্যুর কথা জানিয়েছেন। মাত্র ৪১ বছর বয়সে ড্যানিয়েলস চলে গেলেন।

এপ্রিল বলেন, গভীর দুঃখ ও বেদনার সাথে জানাচ্ছি সাউথ ক্যারোলিনায় মারাত্মক সড়ক দুর্ঘটনায় আহত হবার পর ও আর আমাদের সকলে মাঝে ফিরে আসতে পারেনি। গীতিকার ও প্রজোযক হিসেবে তিনি যেমন ছিলেন সঙ্গীত জগতে সেরা গুণের অধিকারী তেমনি ব্যক্তি হিসেবে ড্যানিয়েলস ছিলেন অসাধারণ বিশ্বাসের অধিকারী এবং পরিবারের এক স্তম্ভ।

পশ্চিমা সঙ্গীত জগতে ‘বিগ শিজ’ হিসেবে পরিচিত এই গুণী গীতিকারের লেখা ‘ইউ রক মাই ওয়ার্ল্ড’ বিখ্যাত গানটি মাইকেল জ্যাকসনের কণ্ঠে সারাবিশ্বের সঙ্গীত প্রেমীদের মনে ঝড় তোলে। কিংবা হুইটনির কণ্ঠে তার লেখা গান ‘ইটস নট রাইট(বাট ইটস ওকে) মনের মাঝে আরেক কাঁপন ধরায়। বিয়ন্সের কন্ঠে ‘টেলিফোন’ গানটি যখন লেডি গাগা অভিনয়ে এক মূর্ত প্রতীকে পরিণত হয় তখন মানুষ স্বাভাবিকভাবেই লাসন ড্যানিয়েলস’এর কথা স্মরণ করেন।

এবং ‘দি বয় ইজ মাইন’ মনিকা ও ব্রান্ডির ডুয়েটে গেয়ে ওঠা গান ড্যানিয়েলসেকে সঙ্গীত পিপাসুদের মন থেকে কিছুতেই মুছে দিতে দিবেনা। ড্যানিয়েলস ২০০১ সালে তার বিখ্যাত সঙ্গীত ‘সে মাই নেম’ গানটির জন্যে গ্রামি এ্যাওয়ার্ড জেতেন। সিএনএন

সংশ্লিষ্ট খবর

Back to top button