Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনহলিউড

বিশ্বখ্যাত ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজের নতুন ছবি স্টার সিনেপ্লেক্সে

সিলভার স্ক্রিন কাঁপাতে আজ শুক্রবার বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে হলিউডের বহুল জনপ্রিয় অ্যাডভেঞ্চার ও অ্যাকশনধর্মী চলচ্চিত্র ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজের নতুন কিস্তি ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস: হবস অ্যান্ড শ’।  বিশ্বের অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে একই দিনে বাংলাদেশেও মুক্তি পেয়েছে চলচ্চিত্রটি। বাংলাদেশের দর্শকদের জন্য রাজধানীর জনপ্রিয় প্রেক্ষাগৃহ স্টার সিনেপ্লেক্সে ছবিটি মুক্তি দেয়া হয়েছে।

মুক্তির আগের দিন বৃহষ্পতিবার রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে আয়োজন করা হয় এর প্রিমিয়ার শো’র। প্রিমিয়ারে অংশ নেয় বাংলাদেশের মিডিয়া অঙ্গনের অনেকে। এতে আমন্ত্রিত অতিথিরা ছবিটি দেখার পর নিজেদের মুগ্ধ প্রতিক্রিয়া জানান। পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে একই দিনে জনপ্রিয় এ সিরিজের সিনেমা মুক্তি দেয়ায় ধন্যবাদ জানান স্টার সিনেপ্লেক্স কতৃপক্ষকেও।

67508547 2662461393787421 4683142136655249408 n

এর আগে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ এর মোট ৮টি ছবি এসেছিলো বড়পর্দায়। সবগুলো ছবিই বক্স অফিস মাত করেছে। এ সিরিজের সর্বশেষ ছবিটি মুক্তি পেয়েছিলো ২০১৭ সালে।

‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজ মানেই দুর্দান্ত গতি আর রোমাঞ্চ। এবারও এক ফ্রেমে থাকছে ভিন ডিজেল, ডোয়াইন জনসন ও জেসন স্ট্যাথামেরা। তাদের সঙ্গে নতুন করে যোগ দিয়েছেন অভিনেতা ইদরিস এলবা। তবে তার চরিত্রটি নেতিবাচক।

‘ডেডপুল টু’ ছবির পরিচালক ডেভিড লিচ ছবিটি পরিচালনা করেছেন। ডোয়াইন জনসন তার চরিত্র ‘লুক হবস’ চরিত্রেই দেখা দেবেন। জেসন স্ট্যাথাম থাকবেন অপরাধী ‘ডেকার্ড শ’ হিসেবে। চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন ক্রিস মর্গান।
P10 1 20 1

ইউনিভার্সেল পিকচার্সের ব্যানারে এটি প্রযোজনা করছেন নিল এইচ মরিটজ। সাথে রয়েছে ডোয়াইন জনসনের সেভেন বাকস প্রোডাকশনস। আগের ছবিগুলোর সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে হবস অ্যান্ড শ- এ বিষয়ে সন্দেহের কোন অবকাশ নেই। ছবির ট্রেলার দেখে দর্শকদের তুমুল সাড়া আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে নির্মাতাদের। হলিউডের ডাকসাইটে পত্রিকাগুলোও তাদের রিভিউয়ে সার্বিকভাবে এগিয়ে রেখেছে ছবিটিকে।

বাংলাটিভি/ এআর

সংশ্লিষ্ট খবর

Back to top button