বাংলাদেশ
রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৫ মাদরাসা শিক্ষার্থী নিহত

বাংলা টিভি ডেস্ক: কক্সবাজারের উখিয়ার একটি রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসের ঘটনায় পাঁচ মাদ্রাসাশিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আরও কয়েকজন নিখোঁজ থাকায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বুধবার (৮ জুলাই) দুপুরে উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
উখিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা ডলার ত্রিপুরা জানান, উদ্ধারকারীরা এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করেছেন। তবে স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আরও ২০ জনের বেশি মাদ্রাসাশিক্ষার্থী মাটিচাপা পড়ে থাকতে পারেন। ফলে উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত হতাহতের প্রকৃত সংখ্যা নিশ্চিত করে বলা সম্ভব নয়।
উদ্ধারকাজ অব্যাহত রয়েছে এবং নিখোঁজদের সন্ধানে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয়রাও সহায়তা করছেন।



