Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশ

ব্রাজিল হারায় নিজেকে শেষ করলেন কুষ্টিয়ার এক সমর্থক

কুষ্টিয়া প্রতিনিধি (ডিজিটাল): কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় রতন (১৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকার হোসেন মিস্ত্রীর ছেলে।

পরিবারের সদস্যরা জানান, রতন নিজ কক্ষে ছিলেন। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে তারা জানালা দিয়ে উঁকি দিলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় এক চিকিৎসকের কাছে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে কুমারখালী থানার তদন্ত কর্মকর্তা আমিরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। তিনি জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং মৃত্যুর বিষয়ে আপত্তি না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

জানা গেছে, নিহত রতনের দুই মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। সংবাদ প্রকাশের সময় তার দাফনের প্রস্তুতি চলছিল।

সংশ্লিষ্ট খবর

Back to top button