Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিক

এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি

আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় শোক ও সংহতি প্রকাশ করেছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। বিশ্বকাপের ব্যস্ত সূচির মধ্যেও তিনি দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন। বিশেষ করে যারা এখনো নিখোঁজ স্বজনদের খুঁজছেন, তাদের প্রতিও সহমর্মিতা প্রকাশ করেন তিনি।

শনিবার (৪ জুলাই) গ্রাউন্ড নিউজের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

এর আগে, ২৬ জুন অল্প সময়ের ব্যবধানে ভেনেজুয়েলায় দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। প্রথমটির মাত্রা ছিল ৭.২ এবং মাত্র ৪০ সেকেন্ড পর ৭.৫ মাত্রার দ্বিতীয় কম্পন অনুভূত হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ দুর্যোগে নিহতের সংখ্যা প্রায় ৩ হাজারে পৌঁছেছে।

এই মর্মান্তিক ঘটনার পর ভেনেজুয়েলার জনগণের পাশে থাকার বার্তা দেন আর্জেন্টিনার অধিনায়ক। মেসি বলেন, ‘ভেনেজুয়েলার সব মানুষের প্রতি আমার অনেক ভালোবাসা রইল। আমরা জানি তারা অত্যন্ত কঠিন সময় পার করছে। আমরা তাদের পাশে আছি এবং সর্বোচ্চ সমর্থন জানাতে চাই।’

তিনি আরও বলেন, যারা এখনো প্রিয়জনদের খুঁজে ফিরছেন এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন, তাদের কষ্ট তিনি অনুভব করেন। এমন সব মানুষের প্রতি নিজের আন্তরিক সমর্থনের কথাও জানান তিনি।

বার্তার শেষে মেসি ভেনেজুয়েলার জনগণকে শক্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘ভেনেজুয়েলার সব মানুষের জন্য আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা ও শক্তি রইল।’

সংশ্লিষ্ট খবর

Back to top button