Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশ

মাদক সেবনের পর ‘মতিভ্রম’, নিজের বিশেষ অঙ্গ কাটলেন যুবক

বাংলা টিভি ডেস্ক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার ৮ নম্বর বাঁশবাড়িয়া ইউনিয়নের রুলি গ্রামে মাদক সেবনের পর নিজের পুরুষাঙ্গ নিজেই কেটে ফেলেছেন মো. সালাউদ্দিন (২২) নামে এক যুবক।

শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে ওই যুবকের নিজ বসতবাড়িতে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সালাউদ্দিনের বাড়ি চাপাতলা গ্রামে হলেও পারিবারিক কারণে সালাউদ্দিন ও তার মা দীর্ঘদিন ধরে রুলি গ্রামে ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।

এলাকাবাসীর দাবি, সালাউদ্দিন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। ঘটনার দিনও তিনি মাদক সেবনের পর মানসিক ভারসাম্য হারিয়ে নিজের লিঙ্গ নিজেই কেটে ফেলেন।

তবে এ বিষয়ে এখনও প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।

রুলি গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলাম জানান, খবর পেয়ে এলাকাবাসি ছুটে গিয়ে গুরুতর আহত অবস্থায় সালাউদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

তিনি বলেন, কী কারণে এমন ঘটনা ঘটেছে তা নিশ্চিতভাবে বলা না গেলেও ঘটনাটি সত্য।

বাঁশবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য নাসির হোসেন বলেন, স্থানীয়ভাবে বিষয়টি জেনেছি এবং খোঁজ নিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত হয়েছি। তবে এর পেছনের প্রকৃত কারণ তদন্ত ছাড়া নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, এ ধরনের কোনো ঘটনার বিষয়ে এখনও থানায় আনুষ্ঠানিকভাবে কেউ জানায়নি। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে অনুসন্ধান চলছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button