Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য

সৌদির প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শোনাল ইরান

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে তেহরানে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিনিধিদের পাশাপাশি সৌদি আরবের একটি প্রতিনিধিদলও অংশ নেয়। পাঁচ সদস্যের এই দলের নেতৃত্ব দেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-খেরেজি।

প্রতিবেদন অনুযায়ী, অনুষ্ঠানে উপস্থিত বিদেশি প্রতিনিধিদের সামনে পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত তেলাওয়াত করা হয়। সৌদি প্রতিনিধিদলের জন্য পাঠ করা হয় সুরা আলে ইমরানের ১৩ নম্বর আয়াত, যেখানে বদর যুদ্ধের প্রসঙ্গ এবং ঈমানদার ও অবিশ্বাসীদের মধ্যকার সংঘর্ষের উল্লেখ রয়েছে।

উক্ত আয়াতে বলা হয়েছে, বদর প্রান্তরে মুখোমুখি হওয়া দুই দলের ঘটনায় বিশ্বাসীদের জন্য শিক্ষা রয়েছে। সেখানে আল্লাহর পথে যুদ্ধকারী দল এবং অবিশ্বাসীদের দলের কথা উল্লেখ করে আল্লাহর সাহায্যের মাধ্যমে মুমিনদের শক্তিশালী করার বিষয়টি বর্ণনা করা হয়েছে।

সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল–এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, সৌদি প্রতিনিধিদের সামনে এই নির্দিষ্ট আয়াত তেলাওয়াতের মাধ্যমে ইরান প্রতীকী একটি বার্তা দিতে চেয়েছে। প্রতিবেদনে বলা হয়, এর মাধ্যমে ইরান নিজেদের আল্লাহর পথে অবস্থানকারী হিসেবে উপস্থাপন করতে চেয়েছে এবং প্রতিপক্ষকে ভিন্ন অবস্থানে দেখানোর ইঙ্গিত দিয়েছে। তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। অনেকেই এর সম্ভাব্য ধর্মীয় ও কূটনৈতিক তাৎপর্য নিয়ে বিভিন্ন মতামত প্রকাশ করছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button