Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশ

প্রতিবন্ধী শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে মাদরাসা সুপার গ্রেপ্তার

বাংলা টিভি ডেস্ক: বগুড়ার নন্দীগ্রামে শারীরিক প্রতিবন্ধী চাচাতো শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে বাকী বিল্লাহ (৫২) নামে এক মাদরাসা সুপারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত বাকী বিল্লাহ উপজেলার গছাইল দাখিল মাদরাসার সুপারিনটেনডেন্ট। ​গতকাল বুধবার (১ জুলাই) রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, বাকি বিল্লাহর চাচাতো শ্যালিকা একজন শারীরিক প্রতিবন্ধী। বাকী বিল্লাহ মাঝেমধ্যেই তার চাচাশ্বশুরের বাড়িতে বেড়াতে যেতেন। গত ২১ জানুয়ারি বিকেলে ওই বাড়িতে কেউ না থাকার সুযোগে তিনি তার প্রতিবন্ধী শ্যালিকাকে ধর্ষণ করেন। কিছুদিন পর ভুক্তভোগী নারীর শারীরিক পরিবর্তন দেখা দিলে পরিবারের লোকজন তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান।

​সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক জানান, ওই নারী ১৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা। এই ঘটনায় ভুক্তভোগীর নারীর বাবা বাদী হয়ে গত ২৫ জুন আদালতে একটি মামলা করেন। পরবর্তীতে আদালতের নির্দেশে ১ জুলাই রাতে নন্দীগ্রাম থানায় মামলাটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয় এবং রাতেই পুলিশ অভিযান চালিয়ে বাকি বিল্লাহকে গ্রেপ্তার করে।

​নন্দীগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামি বাকী বিল্লাহকে আদালতে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

 

সংশ্লিষ্ট খবর

Back to top button