Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিক

বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে কারো হস্তক্ষেপ মানবে না চীন: রাষ্ট্রদূত

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, এ ধরনের বিষয়ে চীনের অবস্থান সবসময়ই স্পষ্ট এবং তারা বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্মান করে।

বৃহস্পতিবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, তিস্তা প্রকল্প নিয়ে চীনের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। নিজেদের সক্ষমতার মধ্যে থেকে এই প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশকে সহযোগিতা করে যাবে বেইজিং।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের ভাষ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। এই সফরের মাধ্যমে দুই দেশের কৌশলগত সম্পর্ক আরও জোরদার হয়েছে এবং তিস্তা প্রকল্পসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার ভিত্তি আরও শক্তিশালী হয়েছে।

তিনি আরও জানান, আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা সম্প্রসারণে বাংলাদেশ ও চীন নতুন সম্ভাবনা নিয়ে কাজ করছে। এ উদ্যোগের মধ্যে চীন-বাংলাদেশ সরাসরি যোগাযোগ বৃদ্ধি এবং চীন–মিয়ানমার–বাংলাদেশ অর্থনৈতিক করিডর উন্নয়নের বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button