Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিক

ইরানে আয়াতুল্লাহ খামেনির দাফনের প্রস্তুতি চলছে

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় গত ২৮ ফেব্রুয়ারি নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ইরান। দেশটির ইতিহাসে এটিই সবচেয়ে বড় রাষ্ট্রীয় শোকানুষ্ঠান ও দাফন আয়োজন হতে যাচ্ছে।

আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, ছয় দিনব্যাপী এই কর্মসূচি ইরান ও প্রতিবেশী ইরাকের মোট পাঁচটি শহরে অনুষ্ঠিত হবে। শনিবার তেহরানের গ্র্যান্ড মোসাল্লা প্রার্থনা চত্বরে জানাজার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর সোমবার রাজধানী তেহরানে শোকমিছিল বের হবে, যা ৭ জুলাই পবিত্র শহর কোম হয়ে ইরাকের নজফ ও কারবালার দিকে যাবে।

পরিকল্পনা অনুযায়ী, আগামী ৯ জুলাই খামেনির মরদেহ তার জন্মশহর মাশহাদে দাফন করা হবে। এ উপলক্ষে ইরানের বিভিন্ন অঞ্চল ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণের প্রত্যাশা করছে কর্তৃপক্ষ।

সরকারি হিসাবে, জানাজা ও দাফন অনুষ্ঠানে প্রায় দেড় থেকে দুই কোটি শোকাহত মানুষের উপস্থিতি হতে পারে। এ কারণে নিরাপত্তা নিশ্চিতে দেশজুড়ে উচ্চ সতর্কতা জারি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

অনুষ্ঠানে রাশিয়া, চীন, পাকিস্তান, ভারত, জর্জিয়া ও কিউবাসহ ৩০টির বেশি দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে। পাশাপাশি প্রায় ৯০টি দেশের ধর্মীয় নেতারাও এতে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দেশটির পার্লামেন্টে দেওয়া এক বক্তব্যে জানান, তিনি ব্যক্তিগতভাবে খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানে অংশ নেওয়ার পরিকল্পনা করেছেন।

সূত্র: আলজাজিরা

সংশ্লিষ্ট খবর

Back to top button