Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতি

‘জামায়াতের ছায়া বাজেট আর পাস হওয়া বাজেট কাছাকাছিই’

বাংলা টিভি ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরের অনুমোদিত জাতীয় বাজেট অনেকাংশেই জামায়াতে ইসলামীর প্রস্তাবিত ছায়া বাজেটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও দলটির আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (১ জুলাই) জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত বাজেট-পরবর্তী মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

এ সময় বাজেটে প্রান্তিক ও মুদি দোকানিদের অগ্রিম কর প্রত্যাহার, সাইকেলের যন্ত্রাংশে কর ছাড়সহ বিভিন্ন খাতে বিরোধী দলের দেওয়া প্রস্তাব বিবেচনায় নেওয়ায় সরকারের প্রতি ধন্যবাদ জানান তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, বাজেটে ৬১টি প্রয়োজনীয় পণ্যে কর কমানো হয়েছে। তবে এর সুফল যদি সাধারণ মানুষ বাজারে না পান, তাহলে ধরে নিতে হবে এর সুবিধা কেবল সিন্ডিকেটভুক্ত ব্যবসায়ীদের কাছেই সীমাবদ্ধ থাকবে।

মতবিনিময় সভায় তিনি অতীতের সংসদ নির্বাচনের বিভিন্ন দিক তুলে ধরে ভবিষ্যতে সংসদে দায়িত্বশীল আচরণ বজায় রাখার আহ্বান জানান।

এছাড়া জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে দলের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, এ দাবিতে তাদের আন্দোলন অব্যাহত থাকবে। তার ভাষ্য, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জামায়াতে ইসলামী জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ।

সংশ্লিষ্ট খবর

Back to top button