Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতি

খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

বাংলা টিভি ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল সাইয়্যিদ আলি হুসাইনি খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে অংশ নিতে ইরান সফরের প্রস্তুতি নিচ্ছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। একই অনুষ্ঠানে যোগ দিতে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর তিনজন সংসদ সদস্যও ইরান যাচ্ছেন।

এনসিপি সূত্র জানায়, নাসীরুদ্দীন পাটওয়ারী ইতোমধ্যে ঢাকায় অবস্থিত ইরান দূতাবাসে ভিসার আবেদন করেছেন। তবে ভিসা না পাওয়ায় এখনো তার বিমানের টিকিট কাটা হয়নি। ফলে তিনি কবে এবং কোন ফ্লাইটে ঢাকা ছাড়বেন, তা এখনও নিশ্চিত নয়।

সূত্রগুলো আরও জানায়, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতার জানাজা ও রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় কূটনৈতিক ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। ভিসা অনুমোদন পাওয়ার পর সফরের নির্দিষ্ট সময়সূচি চূড়ান্ত হবে।

অন্যদিকে, একই অনুষ্ঠানে অংশ নিতে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর তিনজন সংসদ সদস্যসহ মোট চারজন নেতারও ইরান সফরের কথা রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির একাধিক নেতা জানান, প্রয়াত ইরানি নেতার প্রতি শ্রদ্ধা জানাতেই এই সফর। তাদের মতে, এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও ইরানের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং কূটনৈতিক ও রাজনৈতিক যোগাযোগ বৃদ্ধির সুযোগ তৈরি হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button