Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিক

২০ বছর পর দক্ষিণ কোরিয়ায় প্রথম নারী প্রধানমন্ত্রী হান সেওং-সুক

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন প্রযুক্তি খাতের অভিজ্ঞ ব্যক্তিত্ব হান সেওং-সুক। মঙ্গলবার (৩০ জুন) দেশটির জাতীয় সংসদ তার নিয়োগে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, প্রধানমন্ত্রী পদে মনোনীত হওয়ার আগে হান সেওং-সুক রাষ্ট্রপতি লি জে মায়ংয়ের মন্ত্রিসভায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি ও ব্যবসা খাতে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে হান সেওং-সুকের। এর আগে তিনি দেশটির অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান ‘নাভের’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করেন। প্রযুক্তিনির্ভর ব্যবসা পরিচালনায় তার নেতৃত্ব ও দক্ষতা ব্যাপকভাবে প্রশংসিত।

বিশ্লেষকদের মতে, হান সেওং-সুকের নিয়োগ দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিভিত্তিক অর্থনীতি আরও শক্তিশালী করা এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সংশ্লিষ্ট খবর

Back to top button