Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাদেশবাংলা

চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে শিক্ষার্থীসহ নিখোঁজ ৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে পৃথক ঘটনায় পদ্মা ও মহানন্দা নদীতে ডুবে তিনজন নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে চরবাগডাঙা ইউনিয়নের আলিমনগর ঘাট এবং মহানন্দা নদীর রাবার ড্যাম এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন- সদর উপজেলার সুন্দরপুর রউফ হাজীপাড়া এলাকার জেম আলীর ছেলে রিফাত (১৬), ইসলামপুর চরতেরোরশিয়া এলাকার আলম হোসেনের ছেলে রাসেল (১৭) এবং পৌর এলাকার আরামবাগ-আজাইপুরের রুহুল আমিনের ছেলে মো. সাকিরুল ইসলাম (৩০)। রিফাত ও রাসেল সোবহান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুর ১টার দিকে কয়েকজন বন্ধুর সঙ্গে আলিমনগর ঘাটে পদ্মা নদীতে গোসল করতে নেমে একপর্যায়ে গভীর পানিতে তলিয়ে যায় রিফাত ও রাসেল। তাদের উদ্ধার করতে স্থানীয়রা তাৎক্ষণিক উদ্ধারের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

অন্যদিকে, একই সময়ে মহানন্দা নদীর রাবার ড্যাম এলাকায় মাছ ধরতে গিয়ে পানিতে তলিয়ে যান সাকিরুল ইসলাম। সেখানেও তাকে উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, দুই নদীতেই নিখোঁজ তিনজনের সন্ধানে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button