Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশ

‘কালেমাসহ সাদা পতাকা টানানোর বিষয়টি সরকারের নজরে এসেছে’

বাংলা টিভি ডেস্ক: দেশের বিভিন্ন এলাকায় আরবি হরফে কালেমা লেখা সাদা পতাকা টানানোর ঘটনাকে গুরুত্বের সঙ্গে দেখছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৩০ জুন) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, বিষয়টি সরকারের নজরে রয়েছে এবং এর পেছনে কোনো পরিকল্পিত উদ্দেশ্য আছে কি না, তা খতিয়ে দেখা হবে। তার ভাষ্য, এ ধরনের ঘটনা আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

দুর্নীতির প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে সেবা গ্রহণে অনিয়মের ঘটনায় রাজনৈতিক নেতৃত্ব ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের উভয়েরই দায় রয়েছে। তবে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে নির্দিষ্টভাবে দুর্নীতির অভিযোগ করছেন না, আবার এমন দাবিও করছেন না যে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকতে পারে না।

তিনি আরও বলেন, দুর্নীতি একটি ফৌজদারি অপরাধ এবং এর তদন্তের ক্ষেত্রে সময়সীমার বাধা নেই। কোনো উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে তা স্বাধীনভাবে তদন্ত করার জন্য তিনি দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তিনি আশ্বস্ত করেন, এ ধরনের তদন্তে সরকার কোনো ধরনের বাধা সৃষ্টি করবে না।

সংশ্লিষ্ট খবর

Back to top button