Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅপরাধ

ফেসবুকে জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, যুবক গ্রেপ্তার

বাংলা টিভি ডেস্ক: ফেনীর দাগনভূঞা উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে মোসলেহ উদ্দিন জনি (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৯ জুন) বিকেলে উপজেলার রাজাপুর ইউনিয়নের পূর্ব জয়নারায়ণপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত মো. মোস্তফার ছেলে।

স্থানীয়দের দাবি, নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে একাধিক কুরুচিপূর্ণ পোস্ট প্রকাশ করেন জনি। বিষয়টি স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীদের নজরে এলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে রাজাপুর ইউনিয়ন ছাত্রদল নেতা নাজিম উদ্দিন চৌধুরী, আশিক, রনি ও পলাশের নেতৃত্বে কয়েকজন স্থানীয় যুবক জনিকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে দাগনভূঞা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেয়।

গ্রেপ্তারের পর ধারণ করা একটি ভিডিওতে জনিকে বলতে শোনা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া স্ক্রিনশটটি সম্পাদনা করা হয়েছে। তবে যে ফেসবুক আইডি থেকে পোস্টটি করা হয়েছে সেটি তার এবং পোস্ট দেওয়ার জন্য ব্যবহৃত মোবাইল ফোনটিও তার বলে তিনি স্বীকার করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, জনি ২০২১ সালে রাজাপুর আলিম মাদরাসা থেকে দাখিল পাস করার পর আর পড়াশোনা চালিয়ে যাননি। বর্তমানে তিনি বেকার। এছাড়া অতীতেও বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনামূলক মন্তব্য ও পোস্ট করেছেন বলে জানা যায়।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম জানান, ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ পোস্ট দেওয়ার অভিযোগের ভিত্তিতে জনিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, বিষয়টি পুলিশের নজরে আসার পর দ্রুত অভিযান পরিচালনা করা হয় এবং এতে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের সহযোগিতা নেওয়া হয়েছে। তবে অভিযুক্তকে ঘরের গ্রিলের সঙ্গে বেঁধে রাখার অভিযোগটি সঠিক নয় বলেও তিনি দাবি করেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button