Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

‘পরের বিশ্বকাপে চেষ্টা করবেন’ ভবিষ্যদ্বাণী করা সেই জ্যোতিষীকে নেইমারের খোঁচা!

স্পোর্টস ডেস্ক: ২০১৪ বিশ্বকাপের পর থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন টুর্নামেন্টের ফলাফল নিয়ে আলোচনায় ছিলেন জার্মান অর্থনীতিবিদ জোয়াকিম ক্লেমেন্ট। চলমান ২০২৬ বিশ্বকাপ নিয়েও তার গাণিতিক বিশ্লেষণ বেশ আলোচিত হয়। সেই পূর্বাভাসে তিনি বলেছিলেন, এবার শিরোপা জিতবে নেদারল্যান্ডস, আর ব্রাজিল হবে টুর্নামেন্টের সবচেয়ে বড় হতাশার নাম।

তবে মাঠের লড়াইয়ে সেই পূর্বাভাসের সঙ্গে বাস্তবতার মিল পাওয়া যায়নি। জাপানের বিপক্ষে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেওয়ার পর ক্লেমেন্টের ভবিষ্যদ্বাণী নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। আর ম্যাচ শেষে তাকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষ করেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র।

বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে জাপানের বিপক্ষে ২৯তম মিনিটে কাইশু সানোর গোলে পিছিয়ে পড়ে ব্রাজিল। সেই মুহূর্তে অনেকেই ধারণা করেছিলেন, হয়তো ক্লেমেন্টের ভবিষ্যদ্বাণী সত্যি হতে চলেছে।

কিন্তু দ্বিতীয়ার্ধে ক্যাসেমিরোর গোলে সমতায় ফেরে সেলেসাওরা। এরপর যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে গ্যাব্রিয়েল মার্টিনেল্লি জয়সূচক গোল করলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে ব্রাজিল এবং শেষ ষোলোতে জায়গা করে নেয়।

ম্যাচ শেষ হওয়ার প্রায় দেড় ঘণ্টা পর নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে জোয়াকিম ক্লেমেন্টকে ট্যাগ করে একটি পোস্ট দেন নেইমার। সেখানে তিনি লেখেন, “মিস্টার জোয়াকিম ক্লেমেন্ট… পরের বিশ্বকাপে আবার চেষ্টা করবেন।”

ক্লেমেন্টের পূর্বাভাসের বিশেষত্ব ছিল, তিনি শুধু ফুটবলীয় পরিসংখ্যান নয়, বরং মাথাপিছু জিডিপি, জনসংখ্যা এবং আবহাওয়ার তাপমাত্রার মতো বিভিন্ন অর্থনৈতিক ও সামাজিক সূচককে তার গাণিতিক মডেলে অন্তর্ভুক্ত করেছিলেন। গত ৯ এপ্রিল প্রকাশিত গবেষণাপত্রে তিনি দাবি করেছিলেন, ২০২৬ বিশ্বকাপের ফাইনালে পর্তুগালকে হারিয়ে শিরোপা জিতবে নেদারল্যান্ডস, আর ব্রাজিল বিদায় নেবে টুর্নামেন্টের শুরুর দিকেই। তবে ব্রাজিলের সাম্প্রতিক জয় সেই পূর্বাভাসকে অন্তত আপাতত ভুল প্রমাণ করেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button