Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিক

ভেনেজুয়েলার ভূমিকম্পে আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজেলায় ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির দাবির মধ্যে আর্জেন্টাইন ফুটবলার লুকাস ত্রেহোর পরিবারকে ঘিরে একটি হৃদয়বিদারক ঘটনার খবর প্রকাশিত হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, এই দুর্যোগে তার স্ত্রী ও দুই সন্তান প্রাণ হারিয়েছেন।

৩৮ বছর বয়সী লুকাস ত্রেহো বর্তমানে ভেনেজেলার ক্লাব স্পোর্ট মারিতিমো দে লা গুয়াইরার হয়ে খেলেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ভূমিকম্পের সময় তিনি দলের সঙ্গে রাজধানী কারাকাসে অবস্থান করছিলেন। এ সময় দেশটির উত্তর উপকূলে শক্তিশালী দুটি ভূমিকম্প আঘাত হানে।

খবর পেয়ে তিনি জানতে পারেন, লা গুয়াইরার প্লায়া গ্রান্দেতে পরিবারের বসবাসরত অ্যাপার্টমেন্টটি ধসে পড়েছে। এরপর তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধারকর্মীদের সঙ্গে পরিবারের সদস্যদের খোঁজে অভিযান শুরু করেন।

প্রতিবেদন অনুযায়ী, টানা ৭৪ ঘণ্টার অনুসন্ধান শেষে ধ্বংসস্তূপের নিচ থেকে তার স্ত্রী ইয়ানিনা মারানেল্লা এবং দুই সন্তান অ্যারন ও আইনহোয়ার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় দক্ষিণ আমেরিকার ফুটবল অঙ্গনে শোকের আবহ সৃষ্টি হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে।

উদ্ধার অভিযান চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তায় লুকাস ত্রেহো লিখেছিলেন, তাদের অ্যাপার্টমেন্টটি ধসে পড়েছে এবং পরিবারের সদস্যদের কোনো খোঁজ তিনি পাচ্ছেন না। সবাইকে তাদের জন্য প্রার্থনা করারও আহ্বান জানিয়েছিলেন তিনি।

এদিকে খবর পেয়ে আর্জেন্টিনা থেকে তার বাবা ও ভাইও ভেনেজেলায় পৌঁছে উদ্ধার অভিযানে যোগ দেন। তবে দীর্ঘ অনুসন্ধানের পর পরিবারের সদস্যদের জীবিত উদ্ধারের আশা শেষ পর্যন্ত পূরণ হয়নি বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button