Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশ

ভারতীয় ভিসা আবেদন জমা শুরু, প্রথম দিনেই দীর্ঘ লাইন

বাংলা টিভি ডেস্ক: দীর্ঘ বিরতির পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালু করেছে ভারত। রোববার থেকে দেশের পাঁচটি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)-এ আবেদন প্রক্রিয়া শুরু হয়। আর সোমবার (২৯ জুন) থেকে আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়েছে।

আবেদন গ্রহণের প্রথম দিনেই ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত আইভ্যাক কেন্দ্রে ভিসাপ্রত্যাশীদের দীর্ঘ সারি দেখা যায়। দীর্ঘদিন পর ট্যুরিস্ট ভিসা চালু হওয়ায় আবেদনকারীদের মধ্যে স্বস্তি ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।

এর আগে গত বৃহস্পতিবার যমুনা ফিউচার পার্কের আইভ্যাক কেন্দ্র পরিদর্শনের সময় বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশিদের জন্য পুনরায় ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারত নিয়মিত ভিসা ইস্যু স্থগিত করেছিল। এরপর সীমিত পরিসরে মেডিকেল, ব্যবসা ও শিক্ষার্থী ভিসা দেওয়া হলেও পর্যটন ভিসা বন্ধই ছিল।

নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর দায়িত্ব গ্রহণের পর সেই অচলাবস্থার অবসান হলো। প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় অবস্থিত আইভ্যাক কেন্দ্রগুলোতে ট্যুরিস্ট ভিসার আবেদন গ্রহণ করা হচ্ছে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য কেন্দ্রেও এ সেবা চালু করা হবে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button