Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতিজামায়াতবাংলাদেশ

জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা

বাংলা টিভি ডেস্ক: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন। মাস্টারমাইন্ড হলো বাংলাদেশের ১৮ কোটি মানুষ। একক কোনো মাস্টারমাইন্ড আমরা মানি না।

রোববার জাতীয় সংসদে বাজেটের ওপর সাধারণ আলোচনায় পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ কথা বলেন।

এর আগে বাজেট আলোচনায় অংশ নিয়ে জামালপুর-১ আসনের সরকারদলীয় সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বিরোধীদলীয় নেতা আমাদের সঙ্গে বলেছিলেন, এ আন্দোলনের প্রধান নায়ক তারেক রহমান। কাজেই যে বড় ধরনের বাজেট নিয়ে আপনারা চিন্তিত। কিন্তু এত চিন্তার কোনো কারণ নেই। ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট সম্পূর্ণ বাস্তবায়ন হবে।

এর জবাবে ডা. শফিকুর রহমান বলেন, ‘উনি আমার একটা বক্তব্যের উদ্ধৃতি দিয়েছেন। হ্যাঁ, আমি বক্তব্য রেখেছি, কিন্তু সময়টা আপনি সঠিকভাবে বলেননি। এ সময়টা ছিল ২৪ সালের এপ্রিল। আর পরিবর্তনটা হয়েছে ২৪-এর আগস্টে।’ যাদের নেতৃত্বে অভ্যুত্থান সফল হয়েছে, আমরা সবাই অন্তর থেকে তাদের সম্মান করি, ভালোবাসি। তাদের জায়গাটা ঠিক রাখতে হবে।

ডা. শফিকুর রহমান আরও বলেন, এমনকি ড. ইউনূস আমেরিকায় গিয়ে একজনকে মাস্টারমাইন্ড বলেছিলেন। আমি তার ওই কথার প্রতিবাদ করে বলেছিলাম, আন্দোলনের একক কোনো মাস্টারমাইন্ড আমরা মানি না। আমাদের যুব সমাজকে কৃতিত্ব দিতে চাই। আর মাস্টারমাইন্ড হলো বাংলাদেশের ১৮ কোটি মানুষ।

সংশ্লিষ্ট খবর

Back to top button