Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য

খামেনির জানাজায় অংশ নিতে পারে ২ কোটি মানুষ

বাংলা টিভি ডেস্ক: ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনে দেশ-বিদেশ থেকে প্রায় দুই কোটি মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করছে দেশটির পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তারা। তার জানাজা ও দাফনকে কেন্দ্র করে বিস্তৃত নিরাপত্তা এবং লজিস্টিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ জানায়, আগামী ৯ জুলাই উত্তর-পূর্বাঞ্চলীয় শহর এবং খামেনির জন্মস্থান মাশহাদে তার দাফন সম্পন্ন হবে। অত্যন্ত মর্যাদাপূর্ণ এই শেষকৃত্য অনুষ্ঠানে প্রায় ২ কোটি মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করছেন দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মেহেরের তথ্যমতে, এই প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কর্তৃপক্ষ পুলিশ এবং ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের সঙ্গে কাজ করছে।

ইরাকের কারবালার একটি শিয়া মাজারেও একটি অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। তবে বিষয়টি এখনো নিশ্চিত করা হয়নি।

গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও মার্কিন হামলার প্রথম দফায় তেহরানে নিজ সরকারি বাসভবনে নিহত হওয়ার সময় খামেনির বয়স ছিল ৮৬ বছর। তার জানাজা ও দাফন মূলত আরও অনেক আগেই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু নিরাপত্তাজনিত কারণে তা বারবার স্থগিত করা হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button