Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকমধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্র

মার্কিন ঘাঁটিগুলোকে ‘নরকে পরিণত’ করার হুমকি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে চুক্তি থাকা সত্ত্বেও দেশটিতে যুক্তরাষ্ট্রের একাধিক হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন করে বেড়েছে। পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও হামলা চালিয়েছে বলে দাবি করেছে বিভিন্ন পক্ষ। এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌ ইউনিট।

রোববার (২৮ জুন) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, আইআরজিসির নৌ-কমান্ড এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলাকে ‘আঞ্চলিক আধিপত্য প্রতিষ্ঠার প্রচেষ্টা’ হিসেবে উল্লেখ করে দাবি করেছে, তাদের নৌপথে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন ঘাঁটিগুলোকে ‘আগামী দিনে কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে’ বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

এদিকে বাহরাইনে আবারও ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি হয়েছে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে এবং সরকারি নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।

এর আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা ও তাসনিম নিউজ জানিয়েছিল, কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি। তাদের ভাষ্য অনুযায়ী, এসব হামলার লক্ষ্য ছিল কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটি এবং বাহরাইনের মানামায় মার্কিন নৌঘাঁটি।

অন্যদিকে এক মার্কিন কর্মকর্তার বরাতে রয়টার্স জানিয়েছে, ওই অঞ্চলে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা হয়েছে, তবে এখন পর্যন্ত কোনো মার্কিন সেনা নিহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

সূত্র: আল জাজিরা

সংশ্লিষ্ট খবর

Back to top button