Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

প্রথমার্ধে জর্ডানের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক: জর্ডানের বিপক্ষে ‘জে’ গ্রুপের শেষ ম্যাচের প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা। প্রথমে জিওভান্নি লো সেলসোর দুর্দান্ত ফ্রি-কিক থেকে গোল, এরপর পেনাল্টি থেকে লাউতারো মার্টিনেজ ব্যবধান দ্বিগুণ করেন।

এই ম্যাচে বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি মূলত বেঞ্চের খেলোয়াড়দের সুযোগ দিয়েছেন। আগের ম্যাচের একাদশ থেকে মাত্র দুজনকে রেখে বাকি সবাইকে বদলে নতুন দল নামান তিনি। তবুও প্রথমার্ধে দাপুটে ফুটবল খেলেই স্বস্তির লিড নিয়ে বিরতিতে যায় আলবিসেলেস্তেরা।

এর আগে টুর্নামেন্টে আর্জেন্টিনার পাঁচটি গোলই করেছিলেন অধিনায়ক লিওনেল মেসি। সর্বোচ্চ গোলদাতার তালিকাতেও তিনি শীর্ষে রয়েছেন। তাই মেসিকে ছাড়াই মাঠে নামা আর্জেন্টিনার হয়ে কে গোল করবেন, তা নিয়ে ছিল কৌতূহল। সেই প্রশ্নের জবাব দিয়েছেন লো সেলসো ও লাউতারো মার্টিনেজ, যারা প্রথমার্ধেই দলের হয়ে দুটি গোল করে আর্জেন্টিনাকে শক্ত অবস্থানে পৌঁছে দেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button