Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাদেশবাংলা

গাইবান্ধায় যুবকের মরদেহ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি (ডিজিটাল): গাইবান্ধার গোবিন্দগঞ্জে ফিরোজ কবির (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৮ জুন) দুপুরে উপজেলার শিবপুর ইউনিয়নের কানিপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ফিরোজ কবির উপজেলার শিবপুর ইউনিয়নের কানিপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে পরিবারের সদস্যরা ফিরোজের ঘরে তার মরদেহ দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা গোবিন্দগঞ্জ থানায় খবর দিলে এসআই মোমিনুল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি থানায় নেওয়া হয়।

এলাকাবাসীর ধারণা, দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। তবে পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলমান রয়েছে।’

সংশ্লিষ্ট খবর

Back to top button