Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

পেলের রেকর্ড ভাঙলেন এমবাপ্পে

বাংলা টিভি ডেস্ক: বিশ্বকাপের মঞ্চে রেকর্ডের পর রেকর্ড ভেঙে অদম্য গতিতে ছুটছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। নরওয়ের বিপক্ষে জোড়া অ্যাসিস্ট করে তিনি ছাড়িয়ে গেলেন ব্রাজিল কিংবদন্তি পেলের বিশ্বকাপে মোট গোল ও অ্যাসিস্টে অবদানের রেকর্ড।

বিশ্বকাপে এখন মোট ২০টি সরাসরি গোলে অবদান রেখেছেন ফরাসি ফরোয়ার্ড। এর মধ্যে ১৬টি গোল ও ৪টি অ্যাসিস্ট। এই অনন্য কীর্তির মাধ্যমে তিনি বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোল অবদানকারী খেলোয়াড় হলেন। তার উপরে আছেন শুধু লিওনেল মেসি।

বিশ্বকাপ ইতিহাসে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে সর্বাধিক অবদানের তালিকায় শীর্ষস্থানটি ধরে রেখেছেন আর্জেন্টাইন মহাতারকা। এবারের আসরে দুই ম্যাচে ৫ গোল করা লিওর বিশ্বসেরার আসরে মোট গোলে অবদান ২৭টি। পাঁচ বিশ্বকাপে মাঠে নেমে এখন পর্যন্ত তার অবদান ১৮ গোল ও ৯ অ্যাসিস্ট।

দ্বিতীয় স্থানে এমবাপ্পের অবদান ২০টি গোলে। ১৯টি করে অবদান নিয়ে যৌথভাবে তৃতীয় থেকে ষষ্ঠ স্থানে আছেন পেলে (১২ গোল ও ৭ অ্যাসিস্ট), গার্ড মুলার (১৪ গোল ও ৫ অ্যাসিস্ট), রোনালদো নাজারিও (১৫ গোল ও ৪ অ্যাসিস্ট) এবং মিরোস্লাভ ক্লোজা (১৬ গোল ও ৩ অ্যাসিস্ট)।

এমবাপ্পে শুধু নানান মাইলফলক অর্জন করছেন না, এবারের গোল্ডেন বুটের লড়াইয়েও আছেন সামনের সারিতে। চার গোল নিয়ে তিনি আছেন মেসির ঠিক পেছনেই। আর্লিং হালান্ড, উসমান ডেম্বেলে, ভিনিসিউস জুনিয়রও চার গোল নিয়ে লড়াইয়ে আছেন।

টুর্নামেন্টে এখনও অনেক দৃশ্য দেখার বাকি। দৃশ্যগুলো বিশ্বাস ও অবিশ্বাসের মাঝপথ ধরেও জন্মাতে পারে। তাই মেসি ও এমবাপ্পের এই জমজমাট লড়াই যে এখনই শেষ হচ্ছে না, তা বলে দেয়াই যায়।

সংশ্লিষ্ট খবর

Back to top button