Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশ

ফেসবুক স্ট্যাটাসে ক্ষমা চাইলেন, সন্ধ্যায় মিলল গাছে ঝুলন্ত মরদেহ

বাংলা টিভি ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন বার্তা প্রকাশের কিছু সময় পর মোহাম্মদ তানভির হোসেন (৩০) নামে এক প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। শনিবার (২৭ জুন) এ ঘটনায় এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নের ফুলগাজীপাড়া এলাকার বাসিন্দা তানভির হোসেন সংযুক্ত আরব আমিরাতে কর্মরত ছিলেন। কুরবানির ঈদ উপলক্ষে ছুটিতে দেশে এসে পরিবারের সঙ্গে সময় কাটানোর পর আবার কর্মস্থলে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন।

শুক্রবার সন্ধ্যায় তিনি নিজের ফেসবুক আইডিতে একটি আবেগপূর্ণ স্ট্যাটাস দেন, যেখানে তিনি ব্যক্তিগতভাবে এক আত্মীয়ের বিরুদ্ধে অভিযোগ তোলেন এবং সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন। ওই পোস্ট প্রকাশের কিছু সময় পর বাড়ির পাশের কর্ণফুলী নদীর চরের একটি গাছে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা।

পরে স্বজনরা তাকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরিয়মনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. বেলাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তানভিরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে উঠেছে। প্রতিবেশীদের ভাষ্য, শান্ত ও ভদ্র স্বভাবের তানভিরের এমন মৃত্যু তাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক।

তবে ফেসবুক পোস্টে করা অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অভিযুক্ত ব্যক্তির বক্তব্যও পাওয়া যায়নি।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিন জানান, মৃত্যুর প্রকৃত কারণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে করা অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button