Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতি

ফেসবুকে পোস্ট দিয়ে দল ছাড়লেন শিবির নেতা

বাংলা টিভি ডেস্ক: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সদস্যপদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন সংগঠনটির বরিশাল মহানগরের সাবেক নেতা ডা. সাব্বির এলাহি। সম্প্রতি নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি এ তথ্য প্রকাশ করেন।

ডা. সাব্বির এলাহি বরিশাল অঞ্চলের সদস্য ছিলেন। ২০২৩-২৪ সেশনে তিনি পরামর্শ সভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী ২০২৪-২৫ সেশনে বরিশাল মহানগর ছাত্রশিবিরের বিজ্ঞান, পরিকল্পনা, ছাত্রকল্যাণ ও ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন। এছাড়া তিনি শের-ই-বাংলা মেডিকেল কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতির দায়িত্বও পালন করেছেন।

কেন্দ্রীয় সভাপতির কাছে পাঠানো পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, ব্যক্তিগত কিছু সমস্যার কারণে সাংগঠনিক দায়িত্ব ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রেখে কাজ করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। এ কারণেই তিনি সংগঠনের সদস্যপদ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. সাব্বির এলাহি জানান, কিছু ব্যক্তিগত ও সাংগঠনিক কারণে সংগঠনের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া কঠিন হয়ে পড়েছিল। সেই পরিস্থিতি বিবেচনায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button