Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশ

দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’: ঢাকা

বাংলা টিভি ডেস্ক: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে ঘিরে দিল্লি বিমানবন্দরে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে ভারতের দেওয়া ব্যাখ্যায় সন্তুষ্ট নয় বাংলাদেশ। বুধবার (২৪ জুন) রাষ্ট্রীয় বার্তাসংস্থা বাসসকে দেওয়া বক্তব্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ভারতীয় কর্তৃপক্ষের ব্যাখ্যা ঘটনাটির যথাযথ ব্যাখ্যা দিতে পারেনি।

তিনি বলেন, ডা. জাহেদ উর রহমান যে ভারত মহাসাগরীয় উপকূলীয় দেশগুলোর জোট (আইওআরএ)-এর বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন, সে বিষয়ে কূটনৈতিক মাধ্যমে আগেই ভারতকে অবহিত করা হয়েছিল। তারপরও দিল্লি বিমানবন্দরে তার যাত্রাপথে যে জটিলতা সৃষ্টি হয়েছে, সেটিকে বাংলাদেশ ‘দুর্ভাগ্যজনক’ ও ‘দুঃখজনক’ হিসেবে দেখছে।

চলতি মাসের শুরুতে অনুষ্ঠিতব্য আইওআরএ বৈঠকে অংশ নিতে গেলে দিল্লি বিমানবন্দরে তাকে যাত্রা অব্যাহত রাখতে বাধা দেওয়া হয় বলে জানা যায়। এ ঘটনার পর দুই দেশের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

এদিকে, বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার ও নিরাপত্তা প্রসঙ্গে ভারতের মন্তব্যের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিটি রাষ্ট্রেরই নিজ দেশের সব নাগরিকের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার দায়িত্ব রয়েছে। একই সঙ্গে বাংলাদেশ সরকার পুনর্ব্যক্ত করেছে যে, সংখ্যালঘু সম্প্রদায়সহ দেশের সকল নাগরিকের সুরক্ষা ও অধিকার রক্ষায় তারা অঙ্গীকারবদ্ধ।

সংশ্লিষ্ট খবর

Back to top button