Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ফুটবলখেলাধুলা

বিশ্বকাপ উপলক্ষে ঢাবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

স্পোর্টস ডেস্ক: ফিফা বিশ্বকাপ-২০২৬ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারে বহিরাগতদের প্রবেশ এবং স্টিকারবিহীন যানবাহনের চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে ২৪ জুন থেকে ক্যাম্পাসে বহিরাগত অতিথিদের প্রবেশ সীমিত করা হবে এবং যানবাহন চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

বিশ্বকাপ চলাকালে শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় ও নীলক্ষেতসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশপথে কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন প্রবেশ করতে পারবে।

তবে অ্যাম্বুলেন্স, চিকিৎসক ও রোগীবাহী যান, সাংবাদিকদের গাড়ি, রাইড শেয়ার সেবা, খাবার সরবরাহকারী যান, অনলাইন শপিং পরিবহন এবং অন্যান্য সরকারি যানবাহন এই নিয়ন্ত্রণের বাইরে থাকবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানিয়েছে, গণপরিবহন ও ভারী যানবাহনের প্রবেশ আগের মতোই নিয়ন্ত্রিত থাকবে। পরিস্থিতি, অংশীজনদের মতামত এবং বাস্তব প্রয়োজনের ভিত্তিতে এ সিদ্ধান্ত ভবিষ্যতে পুনর্বিবেচনা করা হতে পারে।

সংশ্লিষ্ট খবর

Back to top button