Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতি

মহররম উপলক্ষে আইভীর বাড়িতে নেওয়াজ বিতরণ

বাংলা টিভি ডেস্ক: পবিত্র মহররম উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর বাসভবনে দোয়া মাহফিল, ধর্মীয় আলোচনা এবং শিরনি বিতরণের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যায় অনুষ্ঠিত এ কর্মসূচি তার পরিবারের দীর্ঘদিনের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে পালিত হয়।

অনুষ্ঠানে নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাংস্কৃতিক কর্মী, তরিকতপন্থি অনুসারী এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন। তবে আওয়ামী লীগের উল্লেখযোগ্য কোনো নেতাকর্মীকে সেখানে দেখা যায়নি।

আয়োজকদের ভাষ্য, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি তৎপরতার কারণে এবারের অনুষ্ঠানে রাজনৈতিক উপস্থিতি তুলনামূলক কম ছিল।

সন্ধ্যার পর আইভীর বাসভবনসংলগ্ন খানকা শরিফে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে শিশু-কিশোররা মহররমের ঐতিহ্যবাহী রণ-বাজনা পরিবেশন করে। পাশাপাশি তাজিয়া প্রস্তুতির কার্যক্রমও চলতে দেখা যায়।

অনুষ্ঠানে আইনজীবী, সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এদিকে রাতের দিকে মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে একটি মিছিল আইভীর বাসভবনের সামনের সড়ক অতিক্রম করলে নিরাপত্তাজনিত কারণে সাময়িকভাবে বাসভবনের ফটক বন্ধ রাখা হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button