Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

বাংলাদেশ বিশ্বকাপ দেখে না, বাংলাদেশ বিশ্বকাপে বাঁচে: ফিফা

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ ফুটবলকে ঘিরে বাংলাদেশের মানুষের আবেগ ও উচ্ছ্বাস নতুন কিছু নয়। প্রিয় দলের পতাকা, রঙিন সাজসজ্জা, রাতজাগা ম্যাচ দেখা—সব মিলিয়ে বিশ্বকাপ যেন এ দেশের মানুষের জীবনেরই অংশ হয়ে ওঠে। এবার সেই অনন্য ফুটবলপ্রেমের স্বীকৃতি দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক পোস্টে ফিফা লিখেছে, “বাংলাদেশ বিশ্বকাপ দেখে না, বাংলাদেশ বিশ্বকাপে বাঁচে।” একই সঙ্গে কয়েকটি ছবির মাধ্যমে বিশ্বকাপ ঘিরে বাংলাদেশের উন্মাদনা ও ফুটবলপ্রেমকে তুলে ধরা হয়েছে।

বাংলাদেশে বিশ্বকাপ এলে শহর থেকে গ্রাম—সব জায়গায় তৈরি হয় ভিন্ন এক উৎসবমুখর পরিবেশ। বাড়িঘর, দোকানপাট, অলিগলি—সবখানেই দেখা যায় প্রিয় দলের পতাকা ও রঙিন সাজসজ্জা। ব্রাজিল ও আর্জেন্টিনাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই আলাদা সমর্থক গোষ্ঠী গড়ে উঠেছে, যদিও সময়ের সঙ্গে সঙ্গে পর্তুগাল, জার্মানি, স্পেন ও ফ্রান্সের সমর্থকও বেড়েছে।

ফুটবল বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি অংশ না নিলেও এই দেশের মানুষের আবেগ ও ভালোবাসা আন্তর্জাতিক অঙ্গনে বারবারই নজর কাড়ে। ফিফার এই মন্তব্য সেই বাস্তবতাকেই নতুন করে সামনে এনেছে।

বিশেষজ্ঞদের মতে, বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশের এই উচ্ছ্বাস শুধু খেলা দেখার মধ্যে সীমাবদ্ধ নয়; এটি সামাজিক ও সাংস্কৃতিক এক উৎসবে পরিণত হয়েছে, যা দেশের ফুটবলপ্রেমের অনন্য পরিচয় বহন করে।

সংশ্লিষ্ট খবর

Back to top button