Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাদেশবাংলা

ভোলায় বালুবোঝাই ট্রলি নিয়ে ভেঙে পড়ল ব্রিজ, চালক নিহত

বাংলা টিভি ডেস্ক: ভোলার লালমোহন উপজেলায় বালুবোঝাই একটি ট্রলি পার হওয়ার সময় একটি ব্রিজ ভেঙে পড়েছে। এতে ট্রলির চালক নাঈম (২৫) নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আল আমিন (১৪) নামের এক হেলপার।

মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চতলা বাজারে এই ঘটনা ঘটে। নিহত নাঈম চতলা এলাকার ফরিদ মিয়ার ছেলে। আহত আল আমিনও ওই এলকার বাসিন্দা। তিনি বর্তমানে চিকিৎসাধীন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে বালুবোঝাই ট্রলিটি চতলা বাজারসংলগ্ন খালের ওপর নির্মিত ব্রিজটি পার হওয়ার সময় হঠাৎ ব্রিজটির পূর্ব পাশ ধসে পড়ে। এতে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। পরে আহত অবস্থায় চালক ও হেলপারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন। অপরদিকে গুরুতর আহত আল আমিনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে লালমোন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, নিহতের মরদেহ সুরতাহাল করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button