Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাদেশবাংলা

হাত-পা টিপতে বলে শিশুকে বলাৎকার মাদরাসার পরিচালকের, অতঃপর…

বাংলা টিভি ডেস্ক: লক্ষ্মীপুরে ১১ বছর বয়সী এক শিশুকে হাত-পা টিপতে বলে বলাৎকার করার অভিযোগে মুরাদ হোসেন নামে মাদরাসার পরিচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

অভিযুক্ত মুরাদ হোসেন পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের আটিয়াতলী গ্রামের কাশিফুল উলুম মাদরাসার পরিচালক। পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আবদুর রহমানের ছেলে সে।

ভুক্তভোগী শিশু ওই মাদরাসার হেফজ বিভাগের শিক্ষার্থী। পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বিসিক এলাকায় তার বাড়ি।

সোমবার দিবাগত রাত দেড়টার দিকে স্থানীয়দের সহায়তায় ওই মাদরাসা থেকে পুলিশ তাকে আটক করে। এ ঘটনায় পরদিন মঙ্গলবার সদর থানায় মামলা দায়ের করে শিশুটির মা হোসনেয়ারা।

শিশুটির ভগ্নীপতি জানান, তার শ্যালক উলুম মাদরাসায় হেফজ বিভাগের শিক্ষার্থী। গত তিন বছর আগে সে ওই মাদরাসায় ভর্তি হয়। আবাসিকে থেকে লেখাপড়া করতো সে। সোমবার (২২ জুন) বিকেলে শিশুটির মা তাকে দেখতে মাদরাসায় যায়। তখন শিশুটি ওই মাদরাসায় থাকবে না বলে তার মাকে জানায়। কেন থাকবে না, এনিয়ে চাপাচাপি করলে সে শিক্ষক দ্বারা নির্যাতনের কথা তার মায়ের কাছে তুলে ধরে।

শিশুটির বরাত দিয়ে তিনি আরও জানান, গত ১৪ জুন (রোববার) রাতে মাদরাসার পরিচালক শিশুটিকে হাত-পা টিপতে বলে। এরপর সুযোগ বুঝে তাকে বলাৎকার করে। তার শাশুড়ি বিষয়টি জানতে পেরে তিনি স্থানীয় লোকজনকে জানায়। লোকজন ওই মাদরাসার পরিচালককে জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনাটি স্বীকার করে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button