Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিএনপিগ্রাম বাংলাদেশবাংলারাজনীতি

ইউনিয়ন বিএনপি কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ

বাংলা টিভি ডেস্ক: শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় বিএনপির একটি স্থানীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (২২ জুন) দিবাগত মধ্যরাতে উপজেলার হাটুরিয়া বাজারে অবস্থিত নলমুড়ি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও কয়েকটি পুরোনো চেয়ার ও কিছু ব্যানার-ফেস্টুন পুড়ে যায়।

মঙ্গলবার (২৩ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন গোসাইরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কেএম সিদ্দিক আহম্মেদ।

স্থানীয় বাসিন্দা, দলীয় নেতাকর্মী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে নলমুড়ি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে স্থানীয় লোকজন ও দলীয় নেতাকর্মীরা আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার মধ্যকার একটি ফুটবল ম্যাচ দেখেন। খেলা শেষে সবাই চলে গেলে গভীর রাতে দুর্বৃত্তরা কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালায় এবং অগ্নিসংযোগ করে। এ সময় কার্যালয়ের ব্যানার-ফেস্টুন বাইরে ছুড়ে ফেলে দেয়া হয়।

বাজারের পাহারাদার আগুন দেখতে পেয়ে ঘটনাস্থলে ছুটে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। খবর পেয়ে বিএনপির নেতাকর্মী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

গোসাইরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কেএম সিদ্দিক আহম্মেদ জানান, স্থানীয় নেতাকর্মীদের মাধ্যমে ঘটনাটি জেনেছি। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আমরা ধারণা করছি, আমাদের রাজনৈতিক প্রতিপক্ষের কেউ এর সঙ্গে জড়িত থাকতে পারে। বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নেয়া হবে এবং দলের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হবে।

এ বিষয়ে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন জানান, নলমুড়ি ইউনিয়ন বিএনপির একটি স্থানীয় কার্যালয়ে অগ্নিসংযোগের খবর পেয়েছি। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাইনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button