Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জামায়াতঅন্যান্যবাংলাদেশরাজনীতি

আওয়ামী লীগের চরিত্রে জামায়াত ফিরে এসেছে: রাশেদ খান

বাংলা টিভি ডেস্ক: আওয়ামী লীগের চরিত্রে জামায়াত ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ও গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান।

মঙ্গলবার (২৩ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, আওয়ামী লীগের ফেসবুক পেজ আর জামায়াতে ইসলামীর ফেসবুক পেজের দিকে তাকালে দেখি বিএনপি সরকারের বিরুদ্ধে একই রকম বক্তব্য। ছাত্রলীগ আর শিবিরেরও তাই। আর এজন্যই বলি, আওয়ামী লীগের আর রাজনীতির প্রয়োজন নেই। সব জামায়াত এখন আওয়ামী লীগ হয়ে গেছে! থুক্কু! আওয়ামী লীগের চরিত্রে জামায়াত ফিরে এসেছে। বর্তমানে জামায়াতে ইসলামীর নাম ‘ আওয়ামী জামায়াত লীগ ‘ হিসেবেও ডাকা যায়।

রাশেদ খান লেখেন, সেজন্য আওয়ামী লীগের আর কোনো প্রাসঙ্গিকতা আছে বলে মনে করি না। বরং দারুণভাবে এই জায়গাটা জামায়াতে ইসলামী দখল করেছে। সুতরাং এখন আর শুধুমাত্র আওয়ামী লীগ নিয়ে বেশি হৈচৈ করে লাভ নাই। সম্মিলিত প্রতিরোধে নামতে হবে আওয়ামী জামায়াত লীগের বিরুদ্ধে। অন্যথায় এদের আমিরের হুমকি শোনেন নাই? আরেকটি অনিবার্য গণঅভ্যুত্থান হতে যাচ্ছে, ১৯৯৬ মত প্রস্তুতি নিতে বলেছেন। ৯৬ তে আওয়ামী লীগ ও জামায়াত একসাথে বিএনপির বিরুদ্ধে নেমেছিল। হয়তো ইতোমধ্যে আলোচনা ফাইনাল করে ফেলেছে। নইলে এতো হুমকি দেওয়ার তো কথা নয়।

রাশেদ খান আরও লেখেন, খুব শীঘ্রই আওয়ামী জামায়াত লীগ বিএনপির বিরুদ্ধে রাজপথে নামতে যাচ্ছে। বাংলাদেশপন্থী সকল জনগণ গোষ্ঠীকে এবিষয়ে সতর্ক থাকার বিকল্প নাই। বাংলাদেশের থ্রেট শুধু আওয়ামী লীগ নয় বরং সবচেয়ে বেশি থ্রেট আওয়ামী জামায়াত লীগ।

সংশ্লিষ্ট খবর

Back to top button