Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অপরাধআওয়ামী লীগগ্রাম বাংলাদেশবাংলারাজনীতি

গাজীপুরে পুলিশকে হুমকি দিয়ে নিষিদ্ধ আ’লীগের ঝটিকা মিছিল, ৩৪ নেতাকর্মী গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো, পুলিশের ওপর হুমকি প্রদান ও উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত দুই দিনে মোট ৩৪ জনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

রোববার ৪ জন এবং সোমবার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ৩০ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জিএমপি মিডিয়া সেল।

জিএমপি সূত্রে জানা যায়, সম্প্রতি নিষিদ্ধ সংগঠন যুবলীগের একটি মিছিলকে কেন্দ্র করে সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর উসকানিমূলক হুমকির অভিযোগে বাসন, টঙ্গী, গাছা, পূবাইল, কোনাবাড়ী ও সদর থানাসহ বিভিন্ন এলাকায় এই সমন্বয় অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে বাসন এলাকা থেকে মোক্তার হোসেন, মোখলেছ, জিন্নাত আলীসহ বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। এ ছাড়া টঙ্গী পশ্চিম থানা এলাকা থেকে পূবাহ ইসলাম সুমন ও নাছির; পূবাইল থেকে মাহফুজ দেওয়ান ও মাসুদুর রহমান এবং গাছা এলাকা থেকে ওমর ফারুক খান, শহিদুল ইসলাম, মাহফুজুর হক হিমেলসহ আটজনকে গ্রেপ্তার করা হয়।

একই অভিযানে টঙ্গী পূর্ব এলাকা থেকে ফখরুল হোসেন মিলন ও আবু সিদ্দিক; কোনাবাড়ী থেকে নাসির উদ্দিন মোল্লা ও সাব্বির হোসেন এবং কাশিমপুর এলাকা থেকে শাফিম আহম্মেদ ও খোকন মিয়াসহ অন্যদের গ্রেপ্তার করা হয়েছে। সদর থানা এলাকা থেকেও শাকিল হোসেন, মিজানুর রহমানসহ চারজনকে আটক করেছে পুলিশ। এর আগে গত রোববার রাতে শহরের বিভিন্ন স্থান থেকে আরও চার যুবককে গ্রেপ্তার করা হয়েছিল।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মো. ইসরাইল হাওলাদার বলেন, মহানগরজুড়ে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধে জড়িত অন্যদের শনাক্তে গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অভিযান চালানো হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার যেকোনো চেষ্টা কঠোরভাবে দমন করা হবে।
গ্রেপ্তরকৃতদের সংশ্লিষ্ট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

সংশ্লিষ্ট খবর

Back to top button