Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জাতীয়

‘আমি চাইলে প্রতিশোধ নিতে পারি কিন্তু এতে বেনিফিট কী হবে’

বাংলা টিভি ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি দেশ পরিচালনার দায়িত্বে আছে। আমি প্রধানমন্ত্রী, আমি চাইলে ব্যক্তিগত আক্রোশ থেকে হয়তো প্রতিশোধ নিতে পারি। কিন্তু এতে বেনিফিট কী হবে? কোনো বেনিফিট (লাভ) হবে না।

রোববার (২১ জুন) রাতে মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

এসময় বর্তমান রাজনৈতিক অবস্থার প্রসঙ্গ টেনে তিনি বলেন, আম্মা একবার খুব অসুস্থ হয়ে গিয়েছিলেন। সেই সময় একটি হসপিটালে অ্যাম্বুলেন্স চাওয়া হয়েছিল। তারা অ্যাম্বুলেন্স দেয়নি। এখন আজকে এই মুহূর্তে বিএনপি দেশ পরিচালনার দায়িত্বে আছে, আমি প্রাইম মিনিস্টার, আমি চাইলে ব্যক্তিগত আক্রোশ থেকে হয়তো প্রতিশোধ নিতে পারি, কিন্তু আমি যদি নেই তাতে বেনিফিট কী হবে বলতে পারেন? কোনো বেনিফিট হবে কারো? কোনো বেনিফিট হবে না।

তারেক রহমান বলেন, ‘বাংলাদেশের সামনে একটি অতি সুন্দর এবং উজ্জ্বল ভবিষ্যৎ আছে। আমাদেরকে এজন্য পরিশ্রম করতে হবে। আমাদেরকে এজন্য কষ্ট করতে হবে। সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে—আমাদেরকে এজন্য ধৈর্য ধারণ করতে হবে।’

প্রবাসীদের জীবনযাত্রার উদাহরণ টেনে তিনি বলেন, ঢাকার তুলনায় মালয়েশিয়ার রাস্তাঘাট অনেক বেশি পরিচ্ছন্ন মনে হয়েছে। প্রবাসী বাংলাদেশিরাই সেখানে কাজ করে এই পরিবেশ গড়ে তুলছেন উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, ‘তারা যদি বিদেশে এভাবে কাজ করতে পারেন, তাহলে দেশে কেন পারব না?’

বিগত সময়ের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, বিগত এক যুগ আমার ওপর দিয়ে কী গিয়েছে, আমার পরিবারের সঙ্গে কী হয়েছে। কম-বেশি একটা ধারণা আপনাদের আছে।

তিনি আরও বলেন, কয়েকদিন আগে বাংলাদেশের বেশ কিছু সাংবাদিক ভাইদের সঙ্গে কথা বলছিলাম। সেখানে আমি বলেছিলাম, দেখুন বিশেষ করে ওয়ান ইলেভেনের পরে এবং তারপরেও বিভিন্ন সময় বিভিন্ন সময় কতগুলো ঘটনা ঘটছিল আমার সঙ্গে, কতগুলো ঘটনা ঘটেছে আমার মায়ের সঙ্গে, কতগুলো ঘটনা ঘটছে আমার ভাইয়ের সঙ্গে, বিভিন্ন ঘটনা ঘটেছে। আপনারা হয়তো ভুলে গেছেন, সেই সময় হয়তো অনেকেই দেখেছেন, কিন্তু এখন ভুলে গেছেন।

তারেক রহমান বলেন, আমরা যদি সবাই মিলে হইচই করি। সবাই মিলে যদি নিজেরটা দাবি করি, তাহলে কোনোটিই হবে না। শুধু যদি নিজেরটা আমরা চিন্তা করি, তাহলে কোনোটিই হবে না। দেশ আমাদের সবার। আমাদের সবাইকে ধৈর্য ধারণ করে ধীরে ধীরে এগোতে হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button