Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিক

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

বাংলা টিভি ডেস্ক: মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। রোববার সন্ধ্যায় বিমানটি অবতরণের পর তাকে লালগালিচা সংবর্ধনা জানানো হয়।

এর আগে রোববার বিকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি মালয়েশিয়ার উদ্দেশে রওনা হন। সফরে তার সঙ্গে রয়েছেন তার সহধর্মিনীসহ সফরসঙ্গীরা।

বিমানবন্দরে তাকে স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকিফলি হাসান এবং তার সহধর্মিণী। এ সময় উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী।

সফর উপলক্ষে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয় এবং দুই দেশের জাতীয় সংগীত বাজানো হয়। পরে বিশেষ মোটর শোভাযাত্রায় তাকে রাজধানী কুয়ালালামপুরের শাংগ্রি-লা হোটেলে নিয়ে যাওয়া হয়, যেখানে তিনি অবস্থান করবেন।

সফরসূচি অনুযায়ী, সন্ধ্যায় একটি সুধী সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। সেখানে বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশি, শিক্ষার্থী ও রাজনৈতিক কর্মীদের উপস্থিত থাকার কথা রয়েছে।

সরকার গঠনের পর এটিই তার প্রথম বিদেশ সফর বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে। সফরে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, শ্রমবাজার সম্প্রসারণ এবং কৌশলগত সম্পর্ক জোরদারের বিষয়গুলো গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button