বাংলাদেশ
সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

বাংলা টিভি ডেস্ক: সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে তার বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, মো. সারওয়ার আলমকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব পদে সংযুক্ত করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, ২০২৫ সালের ১৮ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে মো. সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। প্রায় এক বছর দায়িত্ব পালনের পর তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হলো।
তার প্রত্যাহারের বিষয়ে প্রজ্ঞাপনে কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।



