Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিক

ইসলামবিদ্বেষী গালাগাল করে কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

আন্তর্জাতিক ডেস্ক: কানাডার ভিক্টোরিয়া শহরে এক মসজিদের ইমামের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে কানাডিয়ান মুসলিমদের জাতীয় সংগঠন ন্যাশনাল কাউন্সিল অব কানাডিয়ান মুসলিমস (এনসিসিএম)। সংস্থাটি ঘটনাটিকে ইসলামোফোবিয়া বা মুসলিমবিদ্বেষপ্রসূত হামলা হিসেবে উল্লেখ করেছে।

এনসিসিএমের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যায় বিসিএমএ মসজিদের ইমাম শেখ ইব্রাহিম নামাজ শেষে নিজের গাড়িতে অবস্থান করছিলেন। এ সময় এক ব্যক্তি জোরপূর্বক গাড়ির দরজা খুলে তার ওপর শারীরিক হামলা চালায়। হামলার সময় ওই ব্যক্তি ইসলামবিদ্বেষী মন্তব্য করেন এবং ইমামকে ‘নিজের দেশে ফিরে যেতে’ বলে চিৎকার করেন বলেও অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করা এবং ঘটনার সুষ্ঠু তদন্তের বিষয়ে কাজ করছে এনসিসিএম। সংগঠনটি বলেছে, একজন ধর্মীয় নেতাকে লক্ষ্য করে এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটি সমাজে বাড়তে থাকা ইসলামোফোবিয়ার উদ্বেগজনক চিত্র তুলে ধরে।

সংস্থাটি আরও জানিয়েছে, মুসলিমবিরোধী সহিংসতা ও ঘৃণাজনিত অপরাধের ঘটনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় রাজনৈতিক ও সামাজিক নেতাদের প্রকাশ্যে এ ধরনের ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে তারা।

এনসিসিএম আইনশৃঙ্খলা বাহিনীকে হামলার পেছনে ঘৃণাজনিত উদ্দেশ্য ছিল কি না, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করার এবং দায়ী ব্যক্তিকে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছে।

তবে এখন পর্যন্ত ইমাম শেখ ইব্রাহিমের শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য কিংবা হামলাকারীর বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

সংশ্লিষ্ট খবর

Back to top button