‘২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে’

বাংলা টিভি ডেস্ক: আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৩ জুনকে কেন্দ্র করে কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন র্যাব-২ এর অধিনায়ক নয়মুল হাসান। তিনি বলেন, বিশেষ করে অস্ত্রের মাধ্যমে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির উদ্যোগ নেওয়া হলে সংশ্লিষ্ট ব্যক্তিরাই বিপদের মুখে পড়বেন।
রোববার সকালে রাজধানীর মোহাম্মদপুরে র্যাব-২ কার্যালয়ে পাঁচ ছিনতাইকারী গ্রেপ্তার-সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। নয়মুল হাসান জানান, ২৩ জুনকে ঘিরে সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে সংশ্লিষ্টদের আগেই সতর্কবার্তা দেওয়া হয়েছে।
এ সময় তিনি আরও জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাউরা সোহেল নামের এক ব্যক্তিকে অস্ত্রসহ আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের সূত্র ধরে শফিকুল ইসলাম সবুজ ও রাসেল নামে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাবের তথ্য অনুযায়ী, মাউরা সোহেলের বিরুদ্ধে ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে ১৪টি মামলা রয়েছে।



