Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জাতীয়

আইজিপির সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলা টিভি ডেস্ক: ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা।

শনিবার (২০ জুন) বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়।

সাক্ষাতকালে আর্জেন্টিনার রাষ্ট্রদূত বাংলাদেশ পুলিশের সঙ্গে নিরাপত্তা সহায়তা জোরদার করার বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি, ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের সাধারণ মানুষের যে বিপুল উন্মাদনা ও অকুণ্ঠ সমর্থন ছিল, সেটিকে অত্যন্ত সম্মানের সঙ্গে স্মরণ করেন তিনি। বাংলাদেশের মানুষের এই ভালোবাসার চিত্র বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়ার ব্যাপারেও নিজের আগ্রহের কথা জানান রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা।

আর্জেন্টিনার রাষ্ট্রদূতকে পুলিশ হেডকোয়ার্টার্সে আন্তরিক স্বাগত জানিয়ে আইজিপি মো. আলী হোসেন ফকির দুই দেশের পুলিশের মধ্যে সমন্বয় জোরদার এবং নিরাপত্তা বিষয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেন। একই সঙ্গে বাংলাদেশের জনগণের ফুটবলপ্রীতি ও ভালোবাসাকে বিশ্বমঞ্চে তুলে ধরার ক্ষেত্রে রাষ্ট্রদূতের এই ইতিবাচক উদ্যোগ ও আগ্রহের তীব্র প্রশংসা করে সন্তোষ প্রকাশ করেন আইজিপি।

দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার প্রত্যয় নিয়ে শেষ হওয়া এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button