Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাদেশবাংলা

ফেনীতে ১৪ কেজি গাঁজা উদ্ধার

ফেনী প্রতিনিধি: ফেনীর হাজারী রোড় থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব-৭। শনিবার এই বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৭ চট্টগ্রামের মিডিয়া বিভাগের সহকারী পরিচালক এআরএম মোজাফ্ফর হোসেন।

র‌্যাব জানায়, কতিপয় মাদক কারবারী ফেনী পৌরসভা ১১নং ওয়ার্ডের হাজারী রোড এলাকায় মাদকদ্রব্য নিয়ে অবস্থান করছে। এমন খবর পেয়ে র‍্যাবের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হওয়া মাত্রই মাদক কারবারিরা একটি কার্টুন রেখে পালিয়ে যায়।

পরে র‍্যাব তল্লাশি করে কার্টুনের ভিতরে পলিথিন মোড়ানো অবস্থায় ৫টি বান্ডিলে ১৪ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করেন। জব্দকৃত মাদকদ্রব্য গাঁজার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা।

সংশ্লিষ্ট খবর

Back to top button